অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মালয়ালম সুপারস্টার মোহনলাল অভিনীত সিনেমা দৃশ্যম-৩। আগামী ২ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ সিনেমা। ১৪ জানুয়ারি নিজের সোশ্যাল হ্যান্ডলে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা জিতু জোসেফ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরে সিনেমাটির জন্য নিজের অংশের শুটিং শেষ করেন মোহনলাল।