টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির শেষ পর্বটি বক্স অফিসে ভালো করেছে। এবার সিনেমাটি আসছে ওটিটিতে। তবে একটি নয়, একাধিক ওটিটিতে দেখা যাবে সিনেমাটি। আগামী ১৯ আগস্ট একযোগে অ্যামাজনের প্রাইম ভিডিও, ফ্যানড্যানগো অ্যাট হোম ও অ্যাপল টিভি প্লাসে দেখা যাবে মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং।