প্যারামাউন্ট প্লাসের এ ক্রাইম ড্রামা সিরিজের তৃতীয় সিজনে তিনি আর থাকছেন না। সম্প্রতি সিরিজটির দ্বিতীয় সিজনের শুটিং শেষ হয়েছে। ভ্যারাইটি জানায়, শুটিং সেটে কিছু অভ্যন্তরীণ ঝামেলা তৈরি হয়েছিল। অবশ্য এ নিয়ে টম হার্ডি বা প্যারামাউন্ট কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
‘মবল্যান্ড’ সিরিজ থেকে বাদ পড়েছেন টম হার্ডি
জনপ্রিয় হলিউড অভিনেতা টম হার্ডি মবল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন।










