রহস্যময় গল্প নিয়ে এবার বড় পর্দায় আসছেন সৌমাভ ব্যানার্জি। তার প্রথম কমার্শিয়াল ফিচার ফিল্ম ‘অটবী’। যাতে রয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার, হরর, মিস্ট্রি ও ক্রাইমের নানা উপাদান। এ গল্পের অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকারকে।