গতিসীমা না মানার কারণে শাস্তি পাচ্ছেন এমা ওয়াটসন। ঘণ্টায় সর্বোচ্চ ৩০ মাইল বেগে গাড়ি চালানোর অনুমতি ছিল এমন রাস্তায় ৩৮ মাইল প্রতি ঘণ্টার বেগ তুলেছিলেন তিনি। এ কারণে তার গাড়ি চালানোয় ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া ২৮ দিনের মধ্যে হাই ওয়াইকম্ব ম্যাজিস্ট্রেট কোর্টে ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা জমা দিতে হবে।