চিত্রনায়ক জসীমের ছেলে ও ব্যান্ড ‘ওন্ড’-এর প্রধান এ কে রাতুল হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বিকালে মারা গেছেন। তিনি উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় অসুস্থ হন। দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রাতুল শুধু একজন গায়কই ছিলেন না, বরং বাংলাদেশের রক সংগীত জগতে একজন দক্ষ প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন।