এটি গতকাল আইস্ক্রিনে প্রচার শুরু হয়েছে। সাত বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের নয় সদস্য ‘আত্মহত্যা’ করে। ঘটনাটি তখন দেশজুড়ে আলোচনার ঝড় তোলে। সে ঘটনার প্রেরণা থেকেই ‘চক্র’ তৈরি করেন ভিকি জাহেদ। গত বছর ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায় সিরিজটি। মুক্তির পর থেকেই দর্শক–প্রশংসিত ওয়েব সিরিজটির দ্বিতীয় মৌসুমের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে নির্মাণ হয় ‘চক্র ২’।
আইস্ক্রিনে সাইকোলজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজ ‘চক্র ২’
ভিকি জাহেদ পরিচালিত জনপ্রিয় সাইকোলজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজ ‘চক্র ২’।










