অস্কারজয়ী অভিনেতা রবার্ট দুভল। ‘টেন্ডার মার্সিস’-এর জন্য অস্কার জিতেছিলেন। ‘দ্য গডফাদার’, ‘অ্যাপোক্যালিপ্স নাউ’ ও ‘দ্য গ্রেট স্যানটিনি’তে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। ৯৫ বছর বয়সে মারা গেলেন তিনি। দুভলের মৃত্যু সংবাদ দিয়ে তার স্ত্রী ফেসবুকে লেখেন, ‘গতকাল আমরা আমার প্রিয় স্বামী, স্নেহের বন্ধু এবং আমাদের সময়ের অন্যতম সেরা অভিনেতাকে বিদায় জানিয়েছি। বব শান্তিপূর্ণভাবে নিজ বাড়িতে, ভালোবাসা ও সান্ত্বনার পরিবেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’