সম্প্রতি সিনেমাটি ভারতের দিল্লি চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। সেরা সিনেমার পুরস্কারটি পেয়েছে মানুষের বাগান। ১৯ মে উৎসবের জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেয়া হয়। চলচ্চিত্রটির পরিচালক ও পুরো টিমের পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার প্রীতি রহমান।