১৯ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে দর্শকের তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ, এসব নিয়েই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। তবে গড়েছে আয়ের রেকর্ড। এখন পর্যন্ত সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৪৮ কোটি ৩৩ লাখ ডলারে।