অল্প বাজেটের হরর সিনেমা ‘অবসেশন’। গত ১৫ মে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে ঝড় তোলে। বক্স অফিসে ভাঙছে একের পর এক রেকর্ড। ভ্যারাইটির প্রতিবেদন জানায়, বিশ্বজুড়ে সিনেমাটির আয় ৩০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। সিনেমাটির বাজেট ছিল মাত্র ১০ লাখ ডলার।
‘অবসেশন’-এর আয় ৩০ কোটি ডলার ছাড়িয়েছে










