এরই মধ্যে কিংবদন্তিতে পরিণত হয়েছেন স্টিভেন স্পিলবার্গ। সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। গতকাল প্রথম গ্র্যামি জিতেছেন তিনি। জন উইলিয়ামসের ডকুমেন্টারি প্রযোজনার জন্য গ্র্যামি জিতলেন তিনি। এর মধ্য দিয়ে ইগট (এমি, গ্র্যামি, অস্কার ও টনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত) তালিকায় ঢুকলেন স্পিলবার্গ। চারটি সেরা পুরস্কারই আছে তার ঘরে।