গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ‘জাতীয় শিক্ষাক্রমের সঙ্গে উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতির সামঞ্জস্য বিধান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাউবির ওপেন স্কুলের উদ্যোগে গতকাল আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। এ সময় এসএসসি ও এইচএসসি প্রোগ্রামের শিক্ষাক্রম মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীর জ্ঞানের মূল্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এজন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাক্রম প্রণয়নেরও নির্দেশনা দেন।