‘মানহানিকর’ ও ‘মিথ্যা প্রতিবেদন’ প্রচারের অভিযোগ তুলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ ও মানহানির মামলা করেছে ওরিয়ন গ্রুপ।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওরিয়ন গ্রুপ জানায়, ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর চ্যানেলটি বারবার একটি বিভ্রান্তিকর প্রতিবেদন সম্প্রচার করেছে, যাতে অভিযোগ করা হয় যে সাতটি বিদ্যুৎ কেন্দ্র থেকে সরকারকে কোনো বিদ্যুৎ না দিয়েও ওরিয়ন সরকারি অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচার করেছে, ব্যবসায় রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করেছে।
ওরিয়ন গ্রুপ দৃঢ়ভাবে এসব ভিত্তিহীন দাবি প্রত্যাখ্যান করছে। এ কোম্পানি সবসময় জাতীয় নিয়মনীতি পুরোপুরি মেনে চলেছে ও বাংলাদেশের আরো শতাধিক বিদ্যুৎ উৎপাদনকারীর মতো একই বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) করেছে। ওরিয়ন বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য নেয়া ঋণের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে এবং এ টাকা বিদেশে পাচার করেছে বলে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়া দুবাই ও চীনের দুটি বিদেশী কোম্পানি ওরিয়ন গ্রুপের মালিকানাধীন হওয়ার অভিযোগও মিথ্যা।










