এ উপলক্ষে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটের আমজাদ মজুমদার বাড়ি জামে মসজিদ, হোসনে আরা বুলবুল হিফজুল কোরান, ওয়াদারুল এতিমখানা মসজিদ, আলহাজ সামছুল হক মজুমদার জামে মসজিদ, ফেরদৌস নগর জামে মসজিদ, পূর্বদেবপুর পাটুয়াবাড়ী জামে মসজিদ ও আড্ডাদার বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে তার রুহের মাগফেরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, মরহুম সামছুল হক মজুমদার বিজেএমসির অবসরপ্রাপ্ত প্রকৌশলী জাকির হোসেন মজুমদার ও বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদারের পিতা।