রাজবাড়ীর কালুখালীতে একটি দেশীয় ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় সাওরাইল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গতকাল কালুখালী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন কালুখালী থানার ওসি মো. আলমগীর হোসাইন।
অস্ত্রসহ গ্রেফতার
রাজবাড়ীর কালুখালীতে একটি দেশীয় ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।










