রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রশিকা মোড়ে একটি বাটার শো রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার মধ্যরাতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে দিবাগত রাত ১টা ২৪ মিনিটে। আর আগুন পুরোপুরি নিভে যায় ৪টা ৫০ মিনিটে।
এর আগে এদিন রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে মিরপুর ফায়ার স্টেশন এর ৩টি ও কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টি ইউনিট পরে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের মোট ৬ ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।










