বগুড়ায় নকল স্বর্ণের মূর্তিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব। আটকরা হলেন জেলার দুপচাঁচিয়া উপজেলা ঝাঝিরা ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে মোনছুর ফকির (৩২) ও একই এলাকার রেজাউল ফকিরের ছেলে মিজানুর ফকির (৩২)। বৃহস্পতিবার রাতে জেলার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিরা চৌধুরী পুকুর গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার ও নকল সোনার মূর্তি উদ্ধার করে।

গতকাল দুপুরে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর দুপচাঁচিয়ার ঝাঝিরা চৌধুরী পুকুর গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে নকল স্বর্ণের মূর্তিসহ চোরাকারবারি মোনছুর ফকির ও মিজানুর ফকিরকে আটক করা হয়। তারা প্রতারণার কাজে এগুলো ব্যবহার করতেন। দুপচাঁচিয়া থানায় তাদের হস্তান্তর করা হয়।