সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে তার আজীবন সুকীর্তির স্বীকৃতিস্বরূপ সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে গুণীশ্রেষ্ঠ সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার বিকালে নগরীর ধোপাদীঘিরপাড়ে হাফিজ কমপ্লেক্সে সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক তাহমিন আহমদের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা সম্মাননা স্মারক হিসেবে তার হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহসভাপতি আতিক হোসেন, পরিচালক হিজকিল গুলজার, কাজী মোস্তাফিজুর রহমান, সারোয়ার হোসেন ছেদু।