মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যকার আর্ন্তজাতিক আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার এসব কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্ট যাত্রীদের ফেরা চালু রয়েছে।
স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৬ শে মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে দুই দেশের মধ্যকার আর্ন্তজাতিক আমদানি-রফতানি বাণিজ্যসহ সবই বন্ধ। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও কার্যক্রম বন্ধ ছিল।
তিনি আরো জানান, ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত থেকে পাসপোর্ট যাত্রীদের ফেরা চালু রয়েছে। আগামীকাল রোববার থেকে সব ধরনের কার্যক্রম শুরু হবে।
স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ