সাগর-রুনি হত্যায় উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করে ছয় মাসের মধ্যে তদন্ত জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশনা বাস্তবায়ন করার কথা বলেছেন আদালত। গতকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সাংবাদিক দম্পতি সাগর রুনি-হত্যার প্রতিবেদন ১২ বছরে ১১৩ বার পিছিয়েছে। এটিকে রাষ্ট্রের জন্য দুঃখজনক বলেছেন বিচারপতি। সে সময় আদালতে বিচারপতি বলেন, ‘ইট ইজ শকিং নট ফর ফ্যামিলি বাট ফর নেশন।’
আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘সদিচ্ছা থাকলে অতীতেও সঠিক তদন্ত করে সবকিছু বের করা যেত। এখন করা যাবে আমি বিশ্বাস করি। আদালত টাস্কফোর্স গঠন করার কথা বলেছেন। সম্মিলিতভাবে টাস্কফোর্স গঠন করতে হবে। এর ফলে তথ্য সংগ্রহ করতে অপেক্ষাকৃত কম সময় লাগবে।’
এ বিষয়ে হত্যার শিকার রুনির ভাই নওশের আলী রোমান বলেন, ‘এবার ছয় মাস সময় বেঁধে দেয়া হয়েছে। এবার র্যাব আন্তরিক। আশা করি দ্রুত কাজ হবে।’ ডিএনএ টেস্টের নামে যে নাটক দেখেছি তা দেখেই মনে হয় তারা এটি করতে চায়নি। র্যাব থেকে অদৃশ্য চাপ ছিল।’










