চার দিনব্যাপী ‘সাইফ পাওয়ারটেক বাংলা নববর্ষ কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল আর্মি গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক ওএসপি বিএসপি এনডিসি এইচডিএমসি পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

চার দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশী/বিদেশী খেলোয়াড়সহ মোট ৮০০ জন গলফার অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্পন্সর, আর্মি গলফ ক্লাবের সদস্য, অন্যান্য বিশিষ্টজন, খেলোয়াড় এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ও মহতী এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। —আইএসপিআর