বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ রাঙ্গামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার গ্রাহকরা।
এ নিয়ে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ জানালেও এর থেকে পরিত্রাণ মেলেনি।
এদিকে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে গতকাল রাস্তায় নামেন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার গ্রাহকরা।
তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধনের পাশাপাশি ইউএনওর মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় বরাবরে স্মারকলিপি দিয়েছেন।
উপজেলা প্রশাসনও সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের উদ্যোগ গ্রহণ করেছে।
গতকাল সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে
মানববন্ধন করেন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ ভুক্তভোগী গ্রাহকরা।










