বগুড়ায় টানা আটদিন পর চালু হলো করোনাভাইরাস পরীক্ষার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালের মূল আরটি-পিসিআর ল্যাব। ৮ জানুয়ারি থেকে যান্ত্রিক ত্রুটির কারণে ল্যাবে বন্ধ ছিল নভেল করোনাভাইরাসের পরীক্ষা। অবশেষে গতকাল থেকে আবার তা চালু হয়েছে।
গতকাল বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজার রহমান জানান, বগুড়ার টিএমএসএস ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষায় সব কয়টি নেগেটিভ হয়েছে। বগুড়ায় গতকাল নতুন করে কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। গতকাল থেকে মূল আরটি-পিসিআর ল্যাবের মেশিনটি চালু হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ৯ হাজার ৭০১ জন।










