বগুড়ার নন্দীগ্রামে দুর্গা পূজার মণ্ডপে ডেকোরেটর প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সরঞ্জাম সরাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জুয়েল হোসেন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি রনবাঘা বাজারের জলি ডেকোরেটরের স্বত্বাধিকারী আব্দুল জলিলের ছেলে।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা বাজার মণ্ডপে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রনবাঘা বাজার পূজামণ্ডপে জলি ডেকোরেটর থেকে লাইটিং করা হয়। সোমবার প্রতিমা বিসর্জন শেষে সন্ধ্যার পর জুয়েল হোসেন বৈদ্যুতিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছেলেন। এ সময় বিদ্যুত্স্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

বগুড়ার নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।