বাগেরহাটে ১০ মণ ওজনের বিশালাকৃতির একটি শাপলাপাতা মাছ পাওয়া গেছে। গতকাল সকালে বাগেরহাট শহরের কেবি বাজারে জেলেরা মাছটি নিয়ে আসেন। মাছটি দেখতে অনেকেই ভিড় জমায় কেবি বাজারে। পরে বাজারের অনুপ কুমার বিশ্বাসের আড়তে ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। ব্যবসায়ী জাফর ও জাকির সরদার ৪৮ হাজার টাকায় মাছটি ক্রয় করেন। পাঁচদিন আগে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে বিশালাকৃতির মাছটি ধরা পড়ে।