বাগেরহাটের শরণখোলায় একটি মৎস্য ঘেরে সুন্দরবনের বাঘ দেখা যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে সুন্দরবন থেকে দুই কিলোমিটার দূরে শরণখোলা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের শাহিন খান নিজ ঘেরের মধ্যে বাঘটিকে দেখতে পান। বাঘটি শাহিন খানের ঘেরের মধ্যে শুয়ে ছিল। বিষয়টি জানাজানি হলে  এলাকার বিভিন্ন মসজিদে মাইকিং করা হয়।

এদিকে বাঘটি সুন্দরবনে গেল কিনা তা খুঁজে দেখতে বন কর্মকর্তা ও বনরক্ষীরা গতকাল সকালে খেজুরবাড়িয়ায় গ্রামে যান। তারা এলাকার বিভিন্ন বাগান ও ঝোপঝাড় তল্লাশি করেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা আব্দুস সবুর জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।