বরিশাল নগরীর কাশিপুর এলাকাস্থ সরকারি দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারেই ‘ছাগল উন্নয়ন খামার’ উদ্বোধন করা হয়েছে। একই সাথে ব্লাক বেঙ্গল ছাগল পালনকারী শ্রেষ্ঠ খামারীদের উপকরণ ও পুরস্কার বিতরণ করেছেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার দুপুর ১২টায় সরকারি এই খামারে ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প এর আয়োজন করে।

এখানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের জন্য দশটি শেড উদ্বোধনকালে মন্ত্রী বলেন, বিশ্বের যেসব স্থানে উন্নত জাতের ছাগল আছে সেগুলো তাদের পরিকল্পনায় থাকলেও প্রথমে তারা গুরুত্ব দিচ্ছেন এর মাংসের পুষ্টিমান এবং চাহিদার। সেক্ষেত্রে বরিশাল অঞ্চলের আবহাওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার কারণে ব্ল্যাক বেঙ্গল ছাগলের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই খামারের মধ্যদিয়ে তারা চাচ্ছেন গ্রামীণ অর্থনীতি আরো বৃদ্ধি করতে। 

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, প্রাণি সম্পদ অধিদপ্তর মহাপরিচালক আবদুল জব্বার শিকদার, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।