বগুড়া শহরের সাবগ্রামে একাধিক মামলা আসামি সুব্রত ওরফে সম্রাট দাসকে (২৭) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রবিবার রাত ১টার দিকে একদল সন্ত্রাসী সাবগ্রাম হাট দূর্গামন্দিরের সামনে তাকে কুপিয়ে হত্যা করে।

নিহত সম্রাট বগুড়া সদর উপজলোর সাবগ্রাম পালপাড়ার কালিপদ দাসের ছেলে। এঘটনার পর থেকে সাবগ্রাম হাট মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সোমবার রাত ১টার দিকে সম্রাট মন্দিরের সামনের রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তার ওপর হামলা করে। তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে দৌড়ে মন্দিরের সামনে আশ্রয় নেন। মন্দিরের সামনে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়ন্ততদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের (শজিমেক) মর্গে প্রেরণ করে। 

ওসি হুমায়ুন কবির আরো জানান, নিহত সম্রাটের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হাড়ি জুয়েলের ছোট ভাই। ঘটনার পর পরই এলাকায় তল্লাশি চালানো হয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছেন। সম্রাটের নামে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে। এঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।