উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশ সফররত ভারতীয় মেডিকেল টিম তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ শুক্রবার (২৫ জুলাই) দলটি ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তারদের সঙ্গে দ্বিতীয় দফা পরামর্শ করেছে, কিছু রোগীর সঙ্গে দেখা করেছে ও তাদের আরোগ্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করেছে। দলটি ইনস্টিটিউটের ডাক্তারদের সঙ্গে ব্যবস্থাপনা প্রোটোকল সম্পর্কে আলোচনা করেছে এবং চিকিৎসা পদ্ধতির জন্য গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে।

গত ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত রোগীদের চিকিৎসায় সহায়তা প্রদানের লক্ষ্যে ভারতীয় মেডিকেল টিমটি মঙ্গলবার দিবাগত রাতে ঢাকায় আসে।