বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিবিপি বিইউপি এনএসডব্লিউসি এফএডব্লিউসি পিএসসি তিনজন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে গতকাল মিসরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান মিসরীয় বিমান বাহিনীর কমান্ডারের আমন্ত্রণে ২১-২৪ এপ্রিল মিসর সফরে থাকবেন। সফরকালে তিনি কায়রোয় অবস্থিত মিসরীয় বিমান বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করবেন এবং মিসরীয় বিমান বাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
এছাড়া বিমান বাহিনী প্রধান মিসরীয় বিমান বাহিনী কলেজ, কমব্যাট ট্রেনিং স্কুল, ২৯২ এয়ার ব্রিগেড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধান ওই সরকারি সফর শেষে ২৫ এপ্রিল দেশে ফিরবেন। —আইএসপিআর










