রাঙামাটির রাজস্থলী উপজেলায় জালাল উদ্দিন (২৮) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বেলা ২টার দিকে রাজস্থলী বাজারে এ ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

জামাল উদ্দিন ওরফে রিপন রাজস্থলী বাজারপাড়া এলাকার মৃত আইনুল হকের ছেলে। তিনি পেশায় খুচরা মাছ বিক্রেতা। বিভিন্ন এলাকা থেকে মাছ সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন। তবে কে বা কারা, কী কারণে তাকে হত্যা করলো সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় পুলিশ।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ছুফি উল্লাহ ও রাজস্থলী থানার ওসি মফজল আহাম্মদ জানান, দুপুরের দিকে রাজস্থলী বাজারের একটি চায়ের দোকানে বসে আড্ডা দেয়ার সময় জালালের উপর অতর্কিতে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।