ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, শুক্রবার মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানায় চারজন, পল্টন থানায় ৯ জন, সবুজবাগ থানায় তিনজন, খিলগাঁও থানায় ১৮ জন, রামপুরা থানায় তিনজন ও মুগদা থানায় আটজন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।










