দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তিন পার্বত্য জেলার জন্য আসন রয়েছে একটি। এ আসনে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ১৫ জন ফরম জমা দিয়েছেন। এদের মধ্যে বান্দরবান থেকে দুই জন, খাগড়াছড়ি থেকে সাত জন ও রাঙ্গামাটি থেকে ছয় জন প্রার্থী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম জমা দেন। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে।
তবে
জেলা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে বান্দরবান থেকে
কেউ ওই পদের জন্য
আবেদন করেনি বলে জানিয়েছেন দলটির জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ। কেউ যদি
মনোনয়ন ফরম জমা দিয়ে
থাকে সেটি ব্যক্তিগতভাবে দিয়েছে।
এ বিষয়ে জেলা কমিটি কিছু
জানেনা বলে জানান তিনি।
বান্দরবান আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলার দুই প্রার্থীরা হলেন রওশন আক্তার ও সুচিত্রা তঞ্চঙ্গ্যা।তবে এ পর্যন্ত সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারেনি বান্দরবান জেলা।
এছাড়া সংরক্ষিত
নারী আসনের সাবেক এমপি ফিরোজা বেগমস
চিনুসহ এবার রাঙ্গামাটি থেকে
দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন
সান্তনা চাকমা, টুকু তালুকদার, মমিতা
চাকমা, জরতি তঞ্চঙ্গ্যা ও
শিলা রায়।
খাগড়াছড়ি
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ক্রইসানু
মারামসহ শতরূপা চাকমা, নিগার সুলতানা, চৈচিং মারমা, শাহেনা আক্তার, বাসরি মারমা ও সাবেক নারী
এমপি বাসন্তি চাকমা মনোনয়ন ফরম জমা দিয়েছেন
।
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন
তাকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ
করার কথা জানিয়েছেন রাঙ্গামাটি
ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের
নেতারা।
এ প্রসঙ্গে খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বণিক বার্তাকে বলেন,
আমাদের জেলার (খাগড়াছড়ি) সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম
বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র ত্রিপুরার সঙ্গে কথা হয়েছে। তিনি
বলেছেন, তিন জেলা থেকে
ফরম জমা দেয়া সবাই
তো আওয়ামী লীগেরই ঘরের মানুষ। এ
জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে
মনোনয়ন দিবেন তাকে সঙ্গে নিয়েই
কাজ করার কথা বলেছেন
প্রতিমন্ত্রী।










