মহান বিজয় দিবস উপলক্ষে অর্ধেক সাজাভোগ করা ১৬ জন কয়েদির সাজা মওকুফ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক ১৬ জন অর্ধেকের বেশি সাজাভোগকৃত কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে। সে মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে ১৬ বন্দির কারাগার থেকে মুক্তি প্রদানের আদেশ দেয়া হয়েছে।