জাতিসংঘের মানবাধিকার কমিশনকে যেকোনো ধরনের
সহযোগিতার নিশ্চয়তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর
আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে
উপদেষ্টা বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন এসেছিলে। এটি ছিলে তাদের একটি সৌজন্য সাক্ষাৎ।
আমরা নিশ্চিত করেছি, তাদের যেকোনো ধরনের সহযোগিতা আমরা করব।
উপদেষ্টা বলেন, তাদের আরো একটি অনুরোধ করেছি— জাতিসংঘ মিশনে
যেন আরো বেশি পুলিশ, আর্মি ও অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারেন। তারা বাংলাদেশের
প্রশংসা করেছেন এবং বলেছেন ভবিষ্যতেও যেনে জাতিসংঘ মিশনে বাংলাদেশ এক নম্বরে থাকে এ
ব্যাপারে তারা কাজ করবেন।










