অমর একুশে বইমেলার তারিখ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বইমেলা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। বৈঠকে এবারের মেলায় স্টল ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি তারা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। সেই ভিত্তিতে সেদিন সন্ধ্যা ৬টায় লটারির ভিত্তিতে স্টল বরাদ্দ দেয়া হবে।

আগে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করা লাগবে না বলেও জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।