বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগ। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের নেতাকর্মীরা দেশের কৃষকদের পাশে রয়েছেন। কৃষক-শ্রমিক ও অসহায় মানুষের অধিকার আদায়ে সারা জীবন কাজ করছে। গতকাল বাগেরহাট জেলার কচুয়া উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কচুয়া উপজেলা কৃষক লীগের সভাপতি শিকদার হাদিউজ্জামানের সভাপতিত্বে উপজেলার পরিষদ চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিকদার কামরুল আহসান কচি, বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসেম শিপন, সাধারণ সম্পাদক মো. মনি মল্লিক, সহসভাপতি মোল্লা আবদুর রব, কচুয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আ. ছালাম মল্লিক প্রমুখ।
সম্মেলন শেষে শিকদার হাদিউজ্জামানকে পুনরায় কচুয়া উপজেলা কৃষক লীগের সভাপতি ও আ. ছালাম মল্লিককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।










