নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় আরিফ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় উপজেলার বরাবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ শেরপুর জেলার তাতালপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক নবীর হোসেন জানান, ঢাকা থেকে নরসিংদীগামী একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলের পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান আরিফ। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।