নাভানা
ফার্মাসিউটিক্যালস পিএলসি ও জাপান বাংলাদেশ হাসপাতাল যৌথভাবে বন্যার্তদের পাশে
দাঁড়িয়েছে। সোমবার (২৬ আগস্ট) ফেনীর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আশ্রয়কেন্দ্রে এই
উদ্যোগের অংশ হিসেবে ৪০ জনের একটি মেডিকেল টিম বন্যাদুর্গত সহস্রাধিক মানুষের মাঝে
চিকিৎসা সেবা প্রদান করেছেন।
এ সময় তারা
স্যালাইন, শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন।
নাভানা
ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. জোনাইদ শফিক বলেন, দেশের
মানুষের কল্যাণে আমাদের প্রতিষ্ঠান সবসময় সর্বাত্মকভাবে পাশে থাকার চেষ্টা করে।
এবারের ভয়াবহ বন্যায় আমরা ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো।
বন্যার্তদের জন্য আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।"










