গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৯, চট্টগ্রাম বিভাগে ৭৫, খুলনা বিভাগে ৪১, রাজশাহী বিভাগে ২৬, রংপুর বিভাগে ৩০, সিলেট বিভাগে একজন এবং বরিশালে বিভাগে ৮৩ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে।










