যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। গতকাল দুপুরে শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনের সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, নাভারণ সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান, যশোর জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, উপজেলা কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ প্রমুখ।
বেনাপোলে পৌরসভার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনারের মতবিনিময়
যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।










