উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাকিন (১৪) নামের এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাকিন নামের আরো একজন মারা গেছে, তার শরীর ৭০ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৫ জনের মৃত্যু হলো ও ঢাকা মেডিকেলে একজনের মৃত্যু হয়েছে।










