যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত সোমবার রাত ৮টার দিকে কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দার ও তার ছেলে মোস্তাইন এবং একই উপজেলার মালঞ্চি গ্রামের আবদুস সাত্তারের ছেলে মোস্তফা। কেশবপুর থানার ওসি মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বাবা-ছেলেসহ নিহত ৩
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।










