একই সঙ্গে গুজব ও অপপ্রচার মোকাবেলায় সতর্ক থাকা এবং কোনো ঘটনা ঘটার আগেই আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।
গতকাল রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত পুলিশ হেডকোয়ার্টার্সের ত্রৈমাসিক সম্মেলনের শেষ অধিবেশনে সভাপতির বক্তব্যে আইজিপি এসব নির্দেশনা দেন। সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্মেলনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সম্মেলনে অতিরিক্ত আইজিপি, বিভিন্ন মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, ‘পুলিশ দেশের জন্য ও জনগণের কল্যাণে কাজ করছে। এজন্য জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে হবে।’ তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্মেলনে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন।










