করোনার উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাঙ্গামাটি কমান্ড্যান্ট কার্যালয়ে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের মানবিকতা ত্রাণ সহায়তা হিসেবে প্রতিজন সদস্যকে এক কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, তিন কেজি চাল, আধা কেজি ডাল, আধা লিটার তেল ও একটি মাস্ক বিতরণ করা হয়েছে।
জেলার ১০ উপজেলার প্রতি উপজেলায় ৫০ জন করে ৫০০ আনসার ভিডিপি সদস্যকে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাঙ্গামাটি জেলা কমান্ড্যান্ট ও ঘাগড়া ২৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল মোস্তাকিম।










