বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) গুলশানে খালেদা জিয়ার বাসায় আসেন হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এ সময় তার সঙ্গে সহধর্মিণী মিসেস মারুফও উপস্থিত ছিলেন।
পাকিস্তান হাইকমিশন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে হাইকমিশনার খালেদা জিয়ার খোঁজখবর নেন ও তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থের বিষয়েও আলোচনা হয়।










