বগুড়া জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির এক সভায় বগুড়া জেলায় এবার মাথাপিছু ফিতরা সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ও সর্বনিম্ন ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সমিতির সভাপতি মুফতি মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জামিল মাদ্রাসার প্রধান মুফতি শামসুজ্জোহা, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আলমগীর হুসাইন, জোড়া নাজমুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম, ইসলামী গবেষক মাওলানা আব্দুল হালিম বেগ, দক্ষিণ বগুড়া গোরস্তান ভাই পাগলা মাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম, মহাস্থান আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক, সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল, মাওলানা এমদাদুল হক, পার্ক মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম রওশন, মাওলানা আবু রাজি, পীরজাদা আমজাদ হোসেন রাশেদী, মাওলানা মুস্তাকিম হোসাইন, মাওলানা আবুল ওয়াহাব প্রমুখ।