প্রতিরক্ষা সচিবের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে প্রতারণা সম্পর্কে সতর্ক করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে একাধিক মোবাইল নম্বর (০১৩৩৭-৪০৯৩১৮/০১৩৩৯-০৫৪০০৮) বা হোয়াটসঅ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা দাবি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
তাই কেউ প্রতিরক্ষা সচিবের নামে এ ধরনের প্রতারণা করতে চাইলে ভুক্তভোগীকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এসব প্রতারকের বিষয়ে সবাইকে সতর্ক করা হলো।










