গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ৫-এর কমান্ডার এসএম মোর্শেদ হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার মধ্যরাতে সিংড়া উপজেলার কৈগ্রাম এলাকার ইয়াকুব আলীর ছেলে এমদাদুল হক দুলালের বাড়ির পাশে র্যাবের একটি দল অবস্থান নেয়। এ সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী ১১ সদস্যের ডাকাত দল দুলালের বাড়ির সিন্দুকের সম্পদ লুটের জন্য ওই বাড়িতে প্রবেশ করে। এ সময় র্যাব সদস্যরা ডাকাতদের ধাওয়া দিলে গুলি ছোড়ে ডাকাতরা। জবাবে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীর সহযোগিতায় তিনজনকে আটক করা হয়। তবে বাকিরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলো সাইফুল, ইসলাম এবং বুলবুল। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
সিংড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩
নাটোরের সিংড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর সহযোগিতায় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার কৈগ্রাম এলাকা থেকে তাদের আটক করে র্যাব।
নাটোরের সিংড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর সহযোগিতায় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার কৈগ্রাম এলাকা থেকে তাদের আটক করে র্যাব।










